ঢাকা |
প্রকাশিত: ১২:৩৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৫
মোঃ রেজাউল করিম
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ইউনিয়নে কৃষকদের জন্য বরাদ্দকৃত সরকার অনুমোদিত ডিএপি সার গোপনে পাচারের সময় ২০ বস্তা সারসহ একটি অটোরিকশা আটক করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে সোনাহাট ব্রিজপাড় এলাকায় সার্কেল এএসপির তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে স্থানীয় জনতার সহায়তায় এ সার উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনাহাট ইউনিয়নের বিএডিসি অনুমোদিত সার ডিলার শ্রী নিতাই চন্দ্র সাহা (পিতা: মৃত হিরালাল সাহা) তার গুদাম থেকে কৃষকদের মাঝে বিতরণ না করে গোপনে একটি অটোরিকশাযোগে সার পাচার করছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয় জনতার মাধ্যমে অটোরিকশাটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় অটোরিকশা থেকে বিএডিসির বরাদ্দকৃত ২০ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়।
পরে উদ্ধারকৃত সার ও অটোরিকশা চালককে ভূরুঙ্গামারী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক অটোরিকশা চালকের নাম মোঃ রুবেল মিয়া (২৮)। তিনি আন্ধারীঝাড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সড়ককাটা গ্রামের বাদশাহ মিয়ার ছেলে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।