ঢাকা |
প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ ১৬ বছর পর জুনিয়র বৃত্তি পরীক্ষা কোম্পানীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।
রোববার ২৮শে ডিসেম্বর সকাল ১০ ঘটিকা থেকে সারাদেশের সাথে সিলেটের কোম্পানীগঞ্জে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হয়ে দুপুর ১ ঘটিকায় শেষ হয়। চার দিনব্যাপী বৃত্তি পরীক্ষা আগামী ৩১শে ডিসেম্বর শেষ হবে।
কোম্পানীগঞ্জ থানা সদর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় সেন্টারে জুনিয়র বৃত্তি পরীক্ষা (২০২৫) এ অষ্টম শ্রেণির ২৬৪ জনের মধ্যে ২৩৩ জন অংশগ্রহণ করে। ইবতেদায়ীতে জুনিয়র দাখিল বৃত্তি পরীক্ষা (২০২৫) কাঁঠালবাড়ি চৌমুহনী বাজার আলিম মাদ্রাসা সেন্টারে দাখিল অষ্টমে ২৪ জনের মধ্যে ২৩ জন ও ইবতেদায়ী পঞ্চমে ৫১ জনের মধ্যে ৪৭ জন অংশগ্রহণ করে।
কোম্পানীগঞ্জ থানা সদর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় সেন্টারে কেন্দ্র সচিব হিসেবে সুনীল চন্দ্র শীল, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ফজলুল হক, হল সুপার হিসেবে আনর আলী, সহকারী হল সুপার হিসেবে জিয়াউর রহমান মিজান দায়িত্ব পালন।
দীর্ঘ ১৬ বছর ব্যাপক উৎসাহ-উদ্দিপনা নিয়ে পরিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। নতুন করে শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেওয়ার পাশাপাশি আশার আলো ছড়াবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন অভিভাবকরা।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।