প্রেরণায় সময় চিত্রের যাত্রা শুভ হোক। গণ মানুষের পত্রিকা হোক সময় চিত্র। এটাই আমাদের প্রত্যাশা।

প্রকাশিত: ১২:৪৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৬

মহান আল্লাহ সুবহানাহু ও তায়ালার দরবারে লাখো কুটি শুকরিয়া। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত আলোর দিশারী হজরত মুহাম্মদ (সঃ) এর উপর।
সাংবাদিকতা একটি মহান পেশা। দেশ ও সমাজের উন্নয়ন ও বিকাশ সাধন, কুসংস্কার দুর এবং সমাজ দেহ থেকে দূর্নীতি দুর করতে সাংবাদিকতা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। সাংবাদিকতার ক্ষুরধার লেখনীতে “রাজন” হত্যার মত ঘটনা দ্রুত সময়ে প্রবাস থেকে হত্যাকারীকে ধরে বিচারের আওয়ায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা হয়েছে।
সাংবাদিককে জাতির বিবেক বলা হয়। পূর্ব , পশ্চিম, উত্তর, দক্ষিণ চর্তুদিকে কি ঘটছে, কোথায়, কখন,কিভাবে ঘটছে তা পরিবেশন করাকে সংবাদ বলে। এ প্রসঙ্গে বি, এন আহুজা বলেছেন- সাংবাদিকতা সামাজিক কার্যক্রমের একটা অংশ। আধুনিক সাংবাদিকতা সংবাদপত্র ও সাময়িকী, রেডিও, টেলিভিশন, চলচিত্র, বিজ্ঞাপন পাঁচটি বিভাগে বিস্তৃত।
সেই সাথে যোগ হয়েছে অনলাইন পত্রিকা। সাংবদিকতা হচ্ছে গণশিক্ষার এমন একটি মাধ্যম যা সর্বস্তরের জ্ঞান পিপাসুদের অতিরিক্ত শিক্ষাদান এবং শিক্ষিত কিংবা অশিক্ষিত সকল মানুষকে জ্ঞান দান করে থাকে। নিউইয়র্ক সান পত্রিকার সম্পাদক “চালস এ ডানা” বলেছিলেন – মানুষকে যা বিস্মিত ও অবাক করে তাই সংবাদ। নিউইয়র্ক টাইমস পত্রিকার নির্বাহী সম্পাদক টার্নার ক্যাটলেজ একটা সহজ সরল সংজ্ঞা দিয়েছেন, তার মতে- আপনি গতকাল যা জানতেন না সেটাই সংবাদ। কারো কারো মতে সংবাদপত্রে বা বেতারে যা প্রকাশিত হয় তাই সংবাদ। বর্তমান সময়ে সংবাদপত্রের গুরুত্ব ও পাঠকের সংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে। ডিজিটাল যুগে সংবাদপত্রের ব্যবহার হাতের মুঠোয় চলে এসেছে । অনলাইন পত্রিকা প্রতি মুহুর্তের সংবাদ পরিবেশন করছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভিশন ২০২১ সফল হলে দেশের সিংহভাগ মানুষ অনলাইনের আওতায় চলে আসবে। তখন অনলাইন পত্রিকার গুরুত্ব আরো বেড়ে যাবে। সে লক্ষ্যে আমরা দেশ ও জাতির উন্নয়নে রাখতে চাই সফল অবদান। চাই সমাজ, সভ্যতা ও সংস্কৃতির উন্নয়ন। দেশ ও জাতির কর্ণধারদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সমাজের সমস্যা এবং সম্ভাবনাকে তুলে ধরে। এজন্য প্রয়োজন সকল মহলের সহযোগিতা। সর্বস্তরের প্রেরণায় সময় চিত্রের যাত্রা শুভ হোক। গণ মানুষের পত্রিকা হোক সময় চিত্র। এটাই আমাদের প্রত্যাশা।
এম. ফয়জুল হক শিমুল
সম্পাদক

এই সংবাদটি 421 বার পঠিত হয়েছে