ঢাকা |
প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৬
বড়লেখা প্রতিনিধি :
মৌলভীবাজার–১ আসন (বড়লেখা–জুড়ি) ঘিরে ভোটের মাঠে তৈরি হয়েছে চরম উত্তেজনা। ধানের শীষ ও দাড়িপাল্লা—এই দুই প্রতীকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এই আসনে বড়লেখা ও জুড়ি উপজেলায় রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক চা-বাগান। বাগানের ভোট যে প্রতীকের বাক্সে বেশি পড়বে, জয়ের পাল্লা সেদিকেই ঝুঁকবে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। অতীতে বাগান এলাকার ভোটের বড় একটি অংশ নৌকা প্রতীকের পক্ষে গেলেও এবার নৌকা না থাকায় সেই ভোট ধানের শীষ ও দাড়িপাল্লার মধ্যে ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
বিশেষ করে দাড়িপাল্লার পক্ষে বাগান এলাকায় ভোট উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানা গেছে। বড়লেখা উপজেলার প্রার্থী দাড়িপাল্লার আমিনুল ইসলামের পক্ষে বড়লেখার বাগান ভোট একাংশ যাবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে জুড়ি উপজেলার বাগান এলাকার ভোট ধানের শীষের প্রার্থী নাসির উদ্দীন মিঠুর বাক্সে পড়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা।
এই আসনে আঞ্চলিকতা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি জামায়াতের ভোট আগের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়েছে বলে বিভিন্ন হিসাব সামনে আসছে। ফলে সেই ভোটের সঙ্গে ধানের শীষের পাশাপাশি নৌকার কিছু ভোট যুক্ত হওয়ায় সমীকরণ আরও জটিল হয়ে উঠেছে।
এদিকে নির্বাচনী মাঠে উভয় পক্ষের বিরুদ্ধে টাকা বিতরণ ও বিভিন্ন আর্থিক সহায়তার গুঞ্জন শোনা যাচ্ছে। এক শ্রেণির দরিদ্র ভোটারের কাছে অর্থ সহায়তার অভিযোগ থাকলেও ভোটাররা শেষ পর্যন্ত নিজের পছন্দ অনুযায়ী ভোট দেবেন—এমন কথাও শোনা যাচ্ছে মাঠ পর্যায় থেকে।
সবকিছু মিলিয়ে মৌলভীবাজার–১ আসনে শেষ পর্যন্ত ফলাফল নির্ধারণ হবে খুব অল্প ব্যবধানে। তাই ধানের শীষ ও দাড়িপাল্লার মধ্যকার এই লড়াই যে হাড্ডাহাড্ডি হতে যাচ্ছে, সে বিষয়ে এখনই আভাস মিলছে।এ আসনে মোট ভোটার ৩ লাখ ৩১ হাজার ২৫৪ জন, পুরুষ ভোটার ১ লাখ ৬৭ হাজার ২৮০ জন, মহিলা ভোটার ১ লাখ ৬৪ হাজার ৭২ জন, হিজরা ভোটার ২ জন, মোট ভোট কেন্দ্র ১১৩ টি, মোট প্রার্থী ৬ জন, নাসির উদ্দিন মিঠু ধানের শীষ আমিনুল ইসলাম দাঁড়িপাল্লা আহমেদ রিয়াজ লাঙ্গল, শরিফুল ইসলাম মাছ বেলাল আহমদ কাপ পিরিচ, আব্দুন নূর ট্রাক
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।