মৌলভীবাজারে জনকণ্ঠ’র সম্পাদক-নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৬

 

বিশেষ প্রতিনিধি : দৈনিক জনকণ্ঠ’র সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়ের বিরুদ্ধে মৌলভীবাজার  অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। ১৮ ফেব্র“য়ারী বৃহস্পতিবার দুপুরে ১নং আমলী আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাহাউদ্দিন কাজীর আদালতে মামলাটি দায়ের করেন অ্যাডভোকেট আব্দুল মুমিত চৌধুরী। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ১৬ মার্চ তাদের আদালতে হাজির হওয়ার সমন জারি করেন। মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সহ সভাপতি অ্যাডভোকেট চাঁদ মুরাড়ী সিংহ জানান, চলতি বছরের ৪ ফেব্র“য়ারী দৈনিক জনকণ্ঠ পত্রিকায় উপ-সম্পাদকীয় কলামে  ‘অবসরের পরে রায় লেখা’ ॥ এজেন্ডা খালেদার বাস্তবায়নের দায় এখন নতুন কাঁধে এ কথা লিখায় প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টকে অবমাননা করা হয়। এ কারণে মামলাটি দায়ের করা হয়েছে।

এই সংবাদটি 705 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ