মৌলভীবাজারে ছেলের হাতে মা খুন

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৬

মৌলভীবাজারে ছেলের হাতে মা খুন

বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজার শহরে রিনা ভৌমিক (৫৫) নামে এক নারীকে খুনের কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে উৎপল ভৌমিকের (৩২) বিরুদ্ধে। ৩০ অক্টোবর রোববার বিকেল সাড়ে ৪টায় শহরের সৈয়ারপুর এলাকার লোকনাথ মন্দিরের পাশে এ ঘটনা ঘটে। প্রতিবেশীরা জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে পারিবারিক বিষয় নিয়ে মায়ের সঙ্গে উৎপল ভৌমিকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি মাকে দা দিয়ে এলোপাতারি কুপিয়ে হত্যা করেন। পরে মায়ের মরদেহ টেনে-হিচড়ে ঘর থেকে বাইরে এনে উঠানের মধ্যে ফেলে রাখে। ঘটনার পর প্রতিবেশীরা উৎপল ভৌমিককে আটক করে পুলিশে সোপর্দ করেন। মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ অকিল উদ্দিন আহম্মদ জানান, রিনা ভৌমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই সংবাদটি 633 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ