মিছিলে মিছিলে মুখরিত বিয়ানীবাজার

প্রকাশিত: ৩:৫৭ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০১৬

মিছিলে মিছিলে মুখরিত বিয়ানীবাজার

ফয়জুল হক শিমুলঃ বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত গণসমাবেশ সফল করতে মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠেছে বিয়ানীবাজার। আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্চাসেবকলীগসহ আওয়ামীলীগের অংগ সংগঠনের সকল নেতা কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ইতোমধ্যে শিক্ষামন্ত্রী বিয়ানীবাজার এসে পৌছেঁছেন। ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের খন্ড খন্ড মিছিল সভাস্থলে জড়ো হচ্ছে। এছাড়া বিভিন্ন স্কুল মাদ্রাসার পক্ষ থেকে শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ব্যানার ফেষ্টুন শোভা পাচ্ছে। প্রায় দেড় হাজার লোকের বসার স্থান রাখা হয়েছে সমাবেশে। এছাড়া ভিআইপি, নেতৃবৃন্দ, ও সাংবাদিকদের
পৃথক পৃথক বসার স্থান রাখা হয়েছে। আওয়ামীলীগের কাউন্সিলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এম.পি প্রেসিডিয়াম সদস্য মনোনীত হওয়ার পর এটাই বিয়ানীবাজারে শিক্ষামন্ত্রীর প্রথম গণ সমাবেশ ।

এই সংবাদটি 418 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ