ঢাকা |
প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৬
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জের মাধবপুর পৌর এলাকায় অভিযান চালিয়ে ৪ বোতল বিদেশি মদসহ লিটন দাস (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে মাধবপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের কাটিয়ারা গ্রামে তাঁর নিজ বসতঘরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক লিটন দাস ওই গ্রামের মৃত ধীরেন্দ্র দাসের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক মোহাম্মদ খায়রুল আলমের নেতৃত্বে একটি রেইডিং টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় লিটন দাসের বসতঘরে তল্লাশি চালিয়ে একটি ব্যাগের ভেতর থেকে ব্লেন্ডার্স প্রাইড হুইস্কি ব্র্যান্ডের চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
উদ্ধার করা মদের মধ্যে দুটি বোতল ৭৫০ মিলিলিটার এবং দুটি বোতল ৩৭৫ মিলিলিটার। মোট জব্দ করা মদের পরিমাণ ২ দশমিক ২৫ লিটার। জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ঘটনায় আটক লিটন দাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে হবিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ খায়রুল আলম।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।