বিয়ানীবাজারে দ-ু গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত -২০

প্রকাশিত: ৬:৩০ পূর্বাহ্ণ, আগস্ট ২১, ২০১৬

বিয়ানীবাজারে দ-ু গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত -২০

123স্টাফ রিপোর্টার: বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের সারপার ও নয়াগ্রাম দু- গ্রামের মধ্যে বিল দখলকে কেন্দ্র করে সংঘর্ষে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়- গ্রামের ফাতাই  বিল দখল ও সেলিম উদ্দিন ও আতাই মিয়া গংদের বাড়ীতে হামলার বিষয়কে কেন্দ্র করে উক্ত সংঘর্ষের ঘটনা ঘটে।

সূত্রে প্রকাশ : দীর্ঘ দিন যাবত সারপার গ্রামের আতাই মিয়া গংদের জায়গা জমি নয়াগ্রাম বাসী অবৈধ দখল করে আসছে। এতে সারপার মৌজার আতাই মিয়া সারপার গ্রামের মুরব্বীয়ানদের কাছে বিচার প্রার্থী হলে সারপারের লোকজন আতাই মিয়ার বিলে ২/৩ দিন পূর্বে কাটা দেন। রবিবার বেলা ১২.৩০ ঘটিকার দিকে নয়াগ্রামবাসী কাটা তুলে জালিয়ে দেয়। এবং আতাই মিয়ার ঘরে হামলা করে। খবর পেয়ে সারপার গ্রামের লোকজন অগ্রসর হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ সহ দেশীয় অ¯্র ব্যবহার করা হয় । এতে অন্তত ২০ জন আহত হন । আহতদের ম124ধ্যে সারপার গ্রামের জামালকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে নেয়া হয়েছে। খবর পেয়ে বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, বিয়ানীবাজার থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী, শিক্ষামন্ত্রীর সহকারী একান্ত সচিব দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল উপস্থিত হয়ে উত্তেজিত পরিস্থিত নিয়ন্ত্রনে আনেন ।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে আলাপকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পরিস্থিতি এখন শান্ত উভয় পক্ষকে মীমাংসার জন্য ডাকা হয়েছে।

এই সংবাদটি 897 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ