বিয়ানীবাজাররে রাত পোহালেই ভোট: সকল প্রস্তুতি সম্পন্ন

প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, জুন ৩, ২০১৬

বিয়ানীবাজাররে রাত পোহালেই ভোট:  সকল প্রস্তুতি সম্পন্ন
মুকিত মুহাম্মদঃ রাত পোহালেই সারা দেশে একযোগে শুরু হবে ৬ষ্ট ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। এরই মধ্যে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কমিশন।
শনিবার ৬ষ্ট ধাপের নির্বাচনে বিয়ানীবাজার উপজেলার ১০টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে। ইতিমধ্যে ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিলসহ ভোটগ্রহণের জন্য সব নির্বাচনী সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে। সকাল ৮টায় শুরু হওয়া ভোট বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ইসির সংশ্লিষ্টরা জানিয়েছেন, নির্বাচনের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। ইতোমধ্যে ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে পৌঁছেছে। কেন্দ্রে কেন্দ্রে তা পৌঁছে দেয়াও হয়েছে।
নির্বাচনের নিরাপত্তায় থাকবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। এর মধ্যে পুলিশ, বিজিবি, র্যাব, কোস্টগার্ড এবং আনসার ভিডিপির সদস্য রয়েছে। আর তাই নির্ভয়ে ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহবান জানিয়েছে নির্বাচন কমিশন।

এই সংবাদটি 879 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ