ঢাকা |
প্রকাশিত: ২:১৭ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০২৫
বিয়ানীবাজার মা ও শিশু হাসপাতালের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধমে অপপ্রচার চালানোর প্রতিবাদ জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ
৩ অক্টোবর সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বলেন, সুপ্রিয় উপস্থিতি, প্রিয় সাংবাদিক ব্যক্তিত্ব ও আমার বক্তব্য যারা এই মুহূর্তে শুনছেন ও ভবিষ্যতে যারা শুনবেন সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম অনান্য জাতি ভাইদেরকে শ্রেণীমত শুভেচ্ছা জানাচ্ছি। বিয়ানীবাজারের চিকিৎসা সেবার মানকে সমুন্নত রাখতে বিগত ১১ই মার্চ ২০২৫ ইং তারিখে যাত্রা শুরু মা ও শিশু জেনারেল হাসপাতাল নামক আমাদের এই প্রতিষ্ঠানটি। উক্ত প্রতিষ্ঠানে উদ্বোধন পরবর্তি সময় হইতে অধ্যাবধি এক ঝাঁক বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে প্রতিষ্ঠানেটি সুনামের সহিত সেবা দিয়ে যাচ্ছে। আমাদের রয়েছে আধুনিক প্রযুক্তি সম্পন্ন অপারেশন থিয়েটার, প্যাথলজিসহ নানা কার্যক্রম এই প্রতিষ্ঠানটির নির্মাণ কাজ চলাকালে বিয়ানীবাজার বড়লেখা সহ আশপাশের এলাকার স্বাস্থ্য সেবা প্রদানকারী কিছু সংখ্যক বিজ্ঞ জনের পরামর্শ ও উপদেশ মূলক নির্দেশনা নিয়ে যাত্রা শুরু করে। এখন পর্যন্ত সুনামের সহিত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। স্বাস্থ্য সেবা বিষয়টি খুবই স্পর্শকাতর। কোন স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং এর সাথে সংস্থা কেউ চাইবেনা একটি রোগী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হোক বা মৃত্যু বরন করুক।
এরপরও অনেক দূর্ঘটনা ঘটে যায়। তেমনি একটি দুঘটনা কিছুদিন আগে মা ও শিশু জেনারেল হাসপাতালে ও ঘটেছে। আপনারা সকলে অবগত। আমরা উক্ত ঘটনায় ভোক্তভোগী, রোগী ও তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছি এবং আমাদের পক্ষ থেকে রিয়ানীবাজারের গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে বিষয়টি সমাধানের পর্যায়ে রয়েছে । কিন্তু অলাইন মিডিয়ার কলাণে গতকাল আমাদের প্রতিষ্ঠানকে নিয়ে বিয়ানীবাজারের চিকিৎসক ফোরামের পক্ষ থেকে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করে আমাদের প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ঠ সকলের সম্মানহানি হয় বলে আমরা মনে করি। উক্ত বক্তব্যের আমরা তীব্র নিদা জানাই। আমরা বিশ্বাস করি সকলেই সুন্দর সেবা দিয়ে যাচ্ছেন।
দুই চারটি হাসপাতালের সেবার মান ভালো বলে অন্য প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করা আদৌ কি সমীচীন? আর বেনামি প্রতিষ্ঠান বলতে কি বোঝায় তা আমাদের বোধগম্য নয়। প্রিয় উপস্থিতি আপনাদের অবগত করছি অত্র প্রতিষ্ঠানে উদ্বোধনকালীন সময় হইতে আমরা বিয়ানীবাজারেরর চিকিৎসক পরিষদকে বার বার যোগাযোগের মাধ্যমে আমাদের হাসপাতাল পরিদর্শনের জানানোর পরেও আমরা ব্যর্থ হই।
আমাদের হাসপাতলের বিনিযোগকারীরা হলেন প্রবাসী যারা বিশ্বের বিভিন্ন দেশে বিরানীবাজারকে রিপেজেন্ট করে এহেন পরিস্থিতি ও বিরোপ মন্তব্য প্রবাসি বিনোযোগকারীদের আহত করবে বলে আমি মনে করি। প্রিয় উপস্থিতি আপনাদের মাধ্যমে বিয়ানীবাজারবাসীর কাছে জানতে চাই সহকারী অধ্যাপকসহ যে ডাক্তারগণ অত্র প্রতিষ্ঠানে চিকিৎসা সেবা
দিয়ে যাচ্ছেন তাদের নাম বলছিনা এরা যদি মলম বিক্রেতা হয় তাহলে শুধুমাত্র এমবিবিএস ডিগ্রী নিয়ে বিশেষজ্ঞ ডিগ্রী না নিয়ে যারা চিকিৎসা সেবা প্রদান করেন তারা আসলে কি বিক্রি করেন ? জাতির কাছে প্রশ্ন থাকলো। বিশেষজ্ঞ ডাক্তার কি রেজিষ্ট্রার ডাক্তার না। বিরানীরাজার চিকিৎসক পরিষদের কাছে সবিনয়ে জানাতে চাই আপনারা আসুন , দেখুন প্রয়োজনে পরামর্শ দিন।
অত্র প্রতিষ্ঠান চিকিৎসা সেবা প্রদান করতে পারে। প্রিয় সাংবাদিক ভাইদের মাধ্যমে একটি কথা পরিষ্কার করতে চাই মা ও শিশু জেনারেল হাসপাতাল উদ্বোধনের তারিখ হইতে এখন পর্যন্ত এমবিবিএস ও বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত হচ্ছে। আমি DMF নূর নবী রাজু আপনাদের বিয়ানীবাজারের সর্বোচ্চ সংখ্যক বিনোয়োগকারীদের নিয়ে প্রতিষ্ঠানটি দাঁড় করিয়েছি মাত্র। চিকিৎসা সংশ্লিষ্ট কোন বিষয়ে আমার ন্যূনতম কোন সংশ্লিষ্ঠতা নেই। প্লিজ দয়া করে আপনারা গুজবে কান দিবেন না । রবীঠাকুর বলেছিলেন, দেখিনাই যাহা দুই নয়নে, বিশ্বাস করিনা গুরুর বচনে । সুতরাং আপনারা দেখুন, যাচাই করুন
পরিশেষে এটাই বলব – চিকিৎসা সেবা শুধুমাত্র ডাক্তার দিয়ে হয়না এটা একটা টিম ওয়ার্ক আমরা সবাই এর সহযোগী । মুল কাজতো আপনারাই করবেন হোক সেটা সরকারী বা বেসরকারী।
সংবাদ সম্মেলনে বিয়ানীবাজার প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।