ঢাকা |
প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৫
স্টাফ রিপোর্ট :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মোবাইল কোর্ট পরিচালনা করে বসত ঘরের উঠান থেকে ১ হাজার ৬শ’ ৮০ কেজি নকল চা পাতা জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। এ ঘটনায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে র্যাব-৯ এর সিপিসি-২ মৌলভীবাজারের একটি অভিযানিক দল এবং মৌলভীবাজার জেলা প্রশাসনের একটি যৌথ দল সিন্দুরখান ইউনিয়নের ভুট্টু মিয়ার বাড়িতে এই মোবাইল কোর্ট পরিচালনা করে।
র্যাব জানায়, নিয়মিত তদারকির অংশ হিসেবে পরিচালিত এই অভিযানে বসত ঘরের উঠান থেকে বিপুল পরিমাণ নকল চা পাতা জব্দ করা হয়। এসময় অভিযুক্ত ভুট্টু মিয়ার স্ত্রী জরিনা বেগম (৪৮)-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০১ এর ধারা-৪৩ অনুযায়ী মামলা নং-৩১/২০২৫ (তারিখ: ০৪/১২/২৫) এর আওতায় নগদ ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।