জিনিয়াস পাইলট একাডেমির শিক্ষার্থীদের যাতায়াত নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা

প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৬

জিনিয়াস পাইলট একাডেমির শিক্ষার্থীদের যাতায়াত নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা

 

দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি:

জিনিয়াস পাইলট একাডেমির ছাত্র-ছাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে শ্রীপুর বাজার সিএনজি, মিশুক ও ট্যাক্সিকার কমিটি এবং চালক প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় শিক্ষার্থীদের যাতায়াতকালীন নিরাপত্তা, যানবাহনের গতি নিয়ন্ত্রণ, শৃঙ্খলা বজায় রাখা এবং অভিভাবকদের আস্থা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। এ সময় চালক নেতৃবৃন্দ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সভায় সর্বসম্মতিক্রমে শিক্ষার্থীদের জন্য যানবাহনের ভাড়া ৫০ শতাংশ হ্রাসের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের যাতায়াতের ক্ষেত্রে নিজ দায়িত্বে রিসিভ ও ড্রপ করার ব্যবস্থাও গ্রহণ করা হয়, যা শিক্ষার্থীদের নিরাপত্তা আরও সুদৃঢ় করবে বলে সভায় মত প্রকাশ করা হয়।

সভা শেষে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করান অষ্টগ্রাম এডুকেশন ট্রাস্টের সদস্য সচিব আব্দুল কায়ূম।

এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অষ্টগ্রাম এডুকেশন ট্রাস্টের সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সদস্য সচিব আব্দুল কায়ূম, জিনিয়াস পাইলট একাডেমির রেক্টর মোশাহিদ আলী মামুন, প্রতিষ্ঠাতা পরিচালক সেবুল আহমেদ, অঞ্জন সূত্রধর ও শাহ আলম।

অপরদিকে শ্রীপুর বাজার সিএনজি চালিত অটোরিকশা, মিশুক ও ট্যাক্সিকার ড্রাইভার্স ইউনিয়নের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি মোঃ আরশ আলী, কার্যকরী সভাপতি আরশ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা শিক্ষা প্রতিষ্ঠান, পরিবহন শ্রমিক এবং সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত দায়িত্ব। এ ধরনের সমন্বিত উদ্যোগ শিক্ষাবান্ধব ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সংবাদটি 160 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ