গ্রীনহাউজ পদ্ধতিতে গাঁজা চাষ, পুলিশের অভিযানে প্রায় অর্ধশতাধিক গাঁজা গাছ উদ্ধার

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৬

গ্রীনহাউজ পদ্ধতিতে গাঁজা চাষ, পুলিশের অভিযানে প্রায় অর্ধশতাধিক গাঁজা গাছ উদ্ধার

মোঃ রেজাউল করিম
কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের সীমান্তবর্তী দক্ষিণ বাঁশজানি গ্রামে গ্রীনহাউজ (তাপপ্রতিরোধী তারজালি বেষ্টনী) পদ্ধতিতে অবৈধভাবে গাঁজা চাষের অভিযোগে অভিযান চালিয়ে প্রায় অর্ধশতাধিক ছোট-বড় আকারের গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন-এর উপস্থিতিতে ভূরুঙ্গামারী থানার একটি দল দক্ষিণ বাঁশজানি গ্রামের একটি সুপারি বাগানে অভিযান পরিচালনা করে। সেখানে তাপপ্রতিরোধী তারজালি বেষ্টনী নির্মাণ করে অত্যন্ত যত্নের সঙ্গে গাঁজা গাছের আবাদ করা হচ্ছিল বলে পুলিশ জানায়।

পুলিশ জানায়, এ ঘটনায় অভিযুক্তরা হলেন দক্ষিণ বাঁশজানি গ্রামের মৃত জাফর আলীর ছেলে মো. জামাল উদ্দিন (৫০) এবং তার ছেলে মো. রুবেল হোসেন (২৫)। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সীমান্তের কাঁটাতারের নিচের ড্রেনেজ লাইন ব্যবহার করে ভারতের দিকে পালিয়ে যায়।

অভিযানে উদ্ধার করা গাঁজা গাছের পাশাপাশি গাছ পরিচর্যার জন্য বিশেষভা

এই সংবাদটি 65 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ