ঢাকা |
প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৬
সাব্বির হোসেন, গলাচিপা প্রতিনিধি।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, গলাচিপা সরকারি কলেজ শাখার উদ্যোগে সৌজন্য সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছা বিনিময় এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের আহ্বায়ক মো. তামিম মাহমুদ ও সদস্য সচিব মো. তরিকুল ইসলাম-এর নেতৃত্বে ছাত্রনেতৃবৃন্দ গণঅধিকার পরিষদের সভাপতি এবং বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী জনাব নূরুল হক নূর-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও ফুলের তোড়া প্রদান করা হয়। সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাতে দেশের চলমান শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের অধিকার, নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়িত্ববোধ এবং তরুণদের ইতিবাচক ভূমিকা নিয়ে বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।
পরে সংগঠনের নেতৃবৃন্দ গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষসহ শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের এমন ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানান এবং শিক্ষা, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার সমন্বয়ে একটি আদর্শ শিক্ষাঙ্গন গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
সৌজন্য সাক্ষাৎ শেষে কলেজ অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের অংশগ্রহণে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় বক্তারা বলেন, একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক শিক্ষার্থীর অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যার দায়িত্ব নেওয়া উচিত। পাশাপাশি শিক্ষা, মানবিক মূল্যবোধ, সামাজিক সচেতনতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের আরও সক্রিয় হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
ছাত্র অধিকার পরিষদ গলাচিপা সরকারি কলেজ শাখার নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের অধিকার আদায়ের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, মানবসেবা, শিক্ষা সহায়তা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।