উপজেলা বিএনপি ও ছাত্রদলের নেতৃবৃন্দ কারাগার থেকে মুক্তি লাভে ফুলের মালা দিয়ে বরণ।

প্রকাশিত: ৮:২২ পূর্বাহ্ণ, এপ্রিল ৪, ২০১৬

উপজেলা বিএনপি ও ছাত্রদলের নেতৃবৃন্দ কারাগার থেকে মুক্তি লাভে ফুলের মালা দিয়ে বরণ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিয়ানীবাজার উপজেলা বিএনপি’র সহ-সাধারন সম্পাদক ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক জনাব সেলিম আহমদ ও উপজেলা বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো: শাহজাহান আহমদ এবং বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জনাব নুরুদ্দিন ভাই সহ দীর্ঘ ২৮ দিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেলে বিয়ানীবাজার ছাত্রদলের পক্ষ থেকে ফুলের মালা দিয়ে বরণ করেন বিয়ানীবাজার সরকারী কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।এ সময় উপস্তিত ছিলেন বিয়ানীবাজার সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি এম আলম হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক এনামুল ইসলাম, ১ম যুগ্ম সম্পাদক মুজাক্কির আহমদ লোদী ও উপজেলা ছাত্রদলের সিনিয়র সদস্য মাহবুব আলম ও কলেজ ছাত্রদল নেতা মামুনুর রশিদ, অলি আহমদ,সাকের আহমদ,লোকমান হোসেন অবি,শাহিন আলম,আসফাক, সাজেল সহ প্রমুখ।

এই সংবাদটি 586 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ