উন্নয়ন, সুশাসন ও মাদকমুক্ত ওয়ার্ড গঠনের আশ্বাস দিয়েছেন মেম্বার পদপ্রার্থী এম সাইফুর রহমান

প্রকাশিত: ৬:২৮ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০২৬

উন্নয়ন, সুশাসন ও মাদকমুক্ত  ওয়ার্ড গঠনের আশ্বাস দিয়েছেন মেম্বার  পদপ্রার্থী এম সাইফুর রহমান

মোঃ সাব্বির হোসেন,
গলাচিপা প্রতিনিধি।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মেম্বার পদপ্রার্থীর নির্বাচনী প্রচারণা দিন দিন প্রাণবন্ত হয়ে উঠছে। ১৩নং নলুয়াবাগী ইউনিয়ন পরিষদের নির্বাচনে মেম্বার পদপ্রার্থী এম সাইফুর রহমান উন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা, সামাজিক সম্প্রীতি এবং মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার তুলে ধরে ভোটারদের কাছে সমর্থন ও দোয়া কামনা করছেন।

তিনি বলেন, নির্বাচিত হলে নির্বাচনী এলাকার উন্নয়ন নিশ্চিত করা হবে। রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, বিশুদ্ধ পানি, ড্রেনেজ ব্যবস্থা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সচেতনতামূলক কার্যক্রম, খেলাধুলা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, একটি নিরাপদ ও শান্তিপূর্ণ ওয়ার্ড গড়ে তুলতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সমাজের সচেতন মানুষকে সঙ্গে নিয়ে কাজ করবেন। এম সাইফুর রহমান তিনি আরো বলেন ১৩নং নলুয়াবাগী ইউনিয়নের ৪নং বলইবুনিয়া হবে জনগণের সেবার একটি উন্মুক্ত ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান।

প্রচারণায় অংশ নেওয়া কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, আমরা এমন একজন মানুষকে মেম্বার চাই যিনি সব মানুষের কথা শুনবেন এবং দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করবেন। এলাকার উন্নয়ন, যুবসমাজকে মাদক থেকে রক্ষা, নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধানের বিষয়ে আমরা কার্যকর উদ্যোগ দেখতে চাই।

আরও কয়েকজন ভোটার জানান, এম সাইফুর রহমান যদি তাঁর ঘোষিত পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন, তাহলে ৪নং বলইবুনিয়ার উন্নয়ন আরও এগিয়ে যাবে বলে আসা করি। আমরা চাই একজন সৎ, কর্মঠ ও জনবান্ধব জন-প্রতিনিধি নির্বাচিত হোন, যিনি জনগণের পাশে থেকে কাজ করবেন।

শেষে মেম্বার পদপ্রার্থী এম সাইফুর রহমান ওয়ার্ড-বাসীর উদ্দেশে বলেন, আপনাদের বিশ্বাস, দোয়া ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আপনাদের সহযোগিতায় একটি উন্নত, নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত ওয়ার্ড গড়ে তুলতে পারব ও আমি আপনাদের কে নিয়ে আন্তরিকভাবে কাজ করতে চাই।

এই সংবাদটি 59 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ