ইসলাম ————–শাকেরা বেগম শিমু

প্রকাশিত: ৪:০৫ পূর্বাহ্ণ, মে ২৮, ২০১৬

ইসলাম ————–শাকেরা বেগম শিমু

ইসলাম
শাকেরা বেগম শিমু
“”””””””””””””””””””
যদি পেতে চাও দুজাহানে
ইজ্জত ও সম্মান,
পালন কর সর্বশ্রেষ্ঠ
ধর্ম ইসলাম।

নিয়মিত পাঁচ ওয়াক্ত এর
সালাত আদায় করো,
ফরয রোযা রাখো, সাথে
কেতাব-কোরান পড়ো।

সাধ্যমতো গরীবদেরকে
দান সদকা করো,
ইসলামের আলোকে তোমার
জীবনটাকে গড়ো।

সামর্থ্য হয় যদি তোমার
পবিত্র হজ্জ করে,
শিশুর মতো নিষ্পাপ হয়ে
ফিরে আসো ঘরে।

ইসলাম হলো দুজাহানের
সেরা জীবনবিধান,
এটা মানলে পাবে সুখও
সম্মান অফুরান।।।

এই সংবাদটি 819 বার পঠিত হয়েছে