ঢাকা |
প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৩
কবিতার প্রধান বাহন ছন্দকে প্রাধান্য দিয়ে
কবিতা রচনায় আত্মনিয়োগ করতে হবে
– কবি নাজমুল আনসারী
বিশিষ্ট সাহিত্যসমালোচক, মাসিক আল ইসলাহ’র সাবেক সম্পাদক কবি নাজমুল আনসারী বলেছেন, কবিতার প্রধান বাহন ছন্দকে প্রাধান্য দিয়ে কবিতা রচনায় আত্মনিয়োগ করতে হবে। এজন্যে ছন্দকে আয়ত্ব করতে-ছন্দকে ভাংতে হলে জানতে হবে ছন্দকে। দুটো বাক্যের অন্ত্যমিলই কেবল ছন্দ নয়, ছন্দ হলো শ্রুতিমধুর শব্দের শিল্পময় বিন্যাস, যা কানে জাগায় ধ্বনি সুষমা, চিত্তে আনে রস।
দেশের প্রাচীনতম সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের (কেমুসাস) ১১৭০তম সাহিত্য আসরে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গতকাল বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটে অনুষ্ঠিত আসরে সভাপতিত্ব করেন বিশিষ্ট লেখক-গল্পকার সেলিম আউয়াল।
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের জীবন সদস্য কবি কামাল আহমদের পরিচালনায় আলোচনা করেন সংসদের লাইব্রেরি সম্পাদক সৈয়দ মোহাম্মদ তাহের। লেখা পাঠে অংশ নেন ঔপন্যাসিক সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন দাদন, ছড়াকার আতাউর রহমান বঙ্গী, ছড়াকার কবির আশরাফ, শিল্পী বাহাউদ্দিন বাহার, গীতিকবি কুবাদ বখত চৌধুরী রুবেল, পারভেজ হোসেন তালুকদার, মুমিনুল ইসলাম।
সভায় কবি আসাদ চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন ছড়াকার আতাউর রহমান বঙ্গী।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।