ঢাকা |
প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০১৬
স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর যতরপুরে এক আইনজীবীর বাসায় হানা দিয়েছে হাফপ্যান্ট পরিহিত ডাকাত দল। শনিবার ৪টার দিকে ডাকাতরা সিলেট জেলা জজকোর্টের আইনজীবী সামসুল হকের নবপুষ্প ২/২নং বাসায় হানা দেয়। এসময় ডাকাতদলের সদস্যরা পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, কয়েকটি মোবাইল সেট ও নগদ ৫ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায় ডাকাত দল।
অ্যাড. সামসুল হক জানান- শনিবার ভোরে যতরপুরে তার ২/২ নবপুষ্প বাসার গ্রিল কেটে প্রবেশ করেছে ৬-৭ জন অস্ত্রধারী ডাকাত। তাদের প্রত্যেকের পরনেই ছিলো হাফপ্যান্ট। প্রায় দেড় ঘণ্টার অভিযানে ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা মোবাইল ফোনসহ কিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
শনিবার সকালে খবর পেয়ে কোতোয়ালি থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।