মৌলভীবাজারে শাহ মোস্তফা (রঃ) ওরস আজ

প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৬

মৌলভীবাজারে শাহ মোস্তফা (রঃ) ওরস আজ

 

এম. মছব্বির আলী: তিনশ’ ষাট আউলিয়ার অন্যতম হযরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদী শেরসওয়ার চাবুকমার (রঃ) এর ৬৭৫তম ওরস মোবারক আজ ১৬ জানুয়ারী শনিবার। এ উপলক্ষে ১৫ জানূয়ারী শুক্রবার বাদ আছর মিলাদ মাহফিল, গরু জবেহ্ ও বাদ এশাহ্ জিকির আছকার অনুষ্ঠিত হয় দরগাহ প্রাঙ্গনে। আজ শনিবার সকালে মাজারে গিলাফ চড়ানো, বাদ আছর মিলাদ মাহফিল ও শিরণী বিতরণ এবং বাদ এশাহ্ আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন, দরগাহের মোতাওয়াল্লী ও ওরস উদযাপন পরিষদের আহবায়ক সৈয়দ খলিলুল্লাহ ছালিক জুনেদ ও যুগ্ম আহবায়ক ও প্রচার ও প্রকাশনা আহবায়ক এডভোকেট মুজিবুর রহমান মুজিব। প্রতিবছরই ওরস উপলক্ষে দরগাহ প্রাঙ্গণসহ আশপাশের এলাকা জুড়ে দুই তিনদিন পূর্ব থেকেই মেলার আয়োজন করা হয়ে থাকে। ওরসের সময় চলা মেলাকে কেন্দ্র করে শাহ মোস্তফা সড়কসহ আশপাশের প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে বিরাজ করে উৎসবের আমেজ। মেলায় নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি শিশুদের নানা ধরনের খেলনার দোকান বসে। দেশের বিভিন্নস্থান থেকে মেলায় নানা সামগ্রী নিয়ে আসেন দোকানীরা। ওরস ও মেলাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আগত মুরিদান, ভক্ত অনুরাগী ও মেলায় আগত জনসাধারণের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে প্রশাসন মাজার প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এছাড়া পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক টহলে থাকবেন বলে জানিয়েছেন মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক।

এই সংবাদটি 921 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ