মৌলভীবাজার-৩ আসনের নবনির্বাচিত সংসদ-সদস্য সৈয়দা সায়রা মহসীন শপথ গ্রহণ

প্রকাশিত: ৮:৩৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৫

মৌলভীবাজার-৩ আসনের নবনির্বাচিত সংসদ-সদস্য সৈয়দা সায়রা মহসীন শপথ গ্রহণ

মৌলভীবাজার-৩ আসনের নবনির্বাচিত সংসদ-সদস্য সৈয়দা সায়রা মহসীন শপথ গ্রহণ করেছেন। রবিবার বিকালে জাতীয় সংসদ ভবনে স্পিকারের দপ্তরে তাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শপথ গ্রহণ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ মো. আতিউর রহমান আতিক, মো. শহীদুজ্জামান সরকার ও মো. শাহাব উদ্দিন এবং সংসদ-সদস্য উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

উল্লেখ্য, মৌলভীবাজার-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বর্তমান সরকারের সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর মৃত্যুতে ওই আসনটি শুন্য হয়। ওই আসনের উপ-নির্বাচনে সৈয়দ মহসীন আলীর স্ত্রী সৈয়দা সায়রা মহসীন গত ২৩ নভেম্বর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এই সংবাদটি 1390 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ