ঢাকা |
প্রকাশিত: ১:৪৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৫
প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর স্ত্রী সৈয়দা সায়রা মহসীন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী রোববার বিকেলে সংসদ ভবনে তাকে শপথ বাক্য পাঠ করান। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, প্রধান হুইপ আ স ম ফিরোজ, হুইপ আতিউর রহমান আতিক, শহীদুজ্জামান সরকার ও মো. শাহাব উদ্দিন এবং সংসদ-সদস্য আব্দুস শহীদ উপস্থিত ছিলেন। সংসদ সচিব মো. আশরাফুল মকবুল শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। সেপ্টেম্বরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ আসনের সংসদ সদস্য সৈয়দ মহসীন আলী। পরে ইসি তার শূন্য আসনে উপনির্বাচনের ব্যবস্থা নিলে গত ২৩ নভেম্বর সৈয়দা সায়রা মহসীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। – See
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।