গোলাপগঞ্জে ঝুমকি রাণী দেবকে হত্যার দাবি করে দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন ও মিছিল

প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০২৬

গোলাপগঞ্জে ঝুমকি রাণী দেবকে হত্যার দাবি করে দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন ও মিছিল

গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জে স্বামীর বাড়ীতে গৃহবধূ ঝুমকি রাণী দেবকে হত্যার দাবি করে দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে। শনিবার বিকেল ৩টায় উপজেলার পৌর শহরের চৌমূহনীতে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়।

বাঘা ইউনিয়নবাসীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাঘা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম পারভেজ। জাহেদ আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন বাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিম, শাকিল আহমদ, সুরমান আলী, বাঘা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কাদের সেলিম, বাবু হরিপদ,ইউপি সদস্য বাহাউদ্দীন, বুলবুল আহমদ, ফুরুক আল মাহমুদ, সাবেল আহমদ, সেনাম উদ্দিন, জাকারিয়া শাহজাহান, জাকারিয়া আহমদ ও কাওছার হামিদ আনা প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ঝুমকি রাণী দেবকে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকেরা পরিকল্পিত ভাবে হত্যা করে ঝুলিয়ে রেখেছেন। এই ঘটনার পর তারা আত্মহত্যার নাটক সাজিয়েছে। আমরা এর বিচার চাই। প্রশাসন কোন সাহায্য করছে উল্লেখ্য করে বক্তারা বলেন, আমরা আশা করবো প্রশাসন আমাদের মামলা নিয়ে এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটন করে একজন অসহায় বাবাকে ন্যায় বিচার পাওয়ার ব্যবস্থা করে দিবেন। অন্যতায় আমরা আরো কঠোর আন্দোলনে মাঠে নামবো।

এই সংবাদটি 25 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ