ঢাকা ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, জুন ৫, ২০২৬
হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জের বাহুবল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসী বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের গুলগাও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার পূর্ব ভাদেশ্বর গ্রামের বাসিন্দা ও আরব আমিরাত প্রবাসী মো. আইনুদ্দীন (৫০) এবং তার ছেলে রাশেদ মিয়া (১৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি ডোবার পানি সেচ করতে বৈদ্যুতিক পাম্পে কাজ করছিলেন আইনুদ্দীন। এ সময় অসাবধানতাবশত একটি বৈদ্যুতিক তার ডোবায় পড়ে গেলে তিনি বিদ্যুতায়িত হন। বাবাকে উদ্ধার করতে ছেলে রাশেদ মিয়া এগিয়ে এলে সেও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হয়।
পরে স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন,বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) ইকতার মিয়া। তিনি জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরী করেছে। ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।