সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাকচাপায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৬

সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাকচাপায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

সিলেট প্রতিনিধি :
সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাকচাপায় এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। শুক্রবার ( ২৭ ফেব্রুয়ারী ) বিকেল তিনটার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এএসআই আতিকুর রহমান জৈন্তাপুর মডেল থানা-এ কর্মরত ছিলেন। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, দায়িত্ব পালনকালে দরবস্ত টেংরা এলাকায় তামাবিলগামী একটি ট্রাক এএসআই আতিকুর রহমানকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে তাকে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সংবাদটি 201 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ