ঢাকা ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৬
স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজারে গত জাতীয় নির্বাচন পরবর্তী এক ব্যবসায়ীর উপর হামলার সুষ্টু বিচার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বিয়ানীবাজার প্রেসক্লাবে শনিবার দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আহত ব্যবসায়ী ও তিলপারা ইউনিয়নের দাসউরা (রজব) গ্রামের মৃত মনুহর আলীর ছেলে বদরুল ইসলাম জানান, পূর্ব শত্রæতার জের ধরে রাজনৈতিক পরিচয়ধারী কিছু সন্ত্রাসী তার উপর হামলা করে। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় তার সাথে থাকা নগদ ৪ লক্ষ ৮৮ হাজার টাকা হামলাকারীরা ছিনিয়ে নেয়।
এ ঘটনায় ব্যবসায়ী বদরুল ইসলাম বাদী হয়ে উপজেলার দাসউরা গ্রামের ফেরদৌস আহমদ (৩২), জুবের আহমদ (৩০), হোসাইন আহমদ (২৪) ও ইয়াহিয়া আহমদ (২০)-কে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। তবে পুলিশের কাছ থেকে তিনি আশানুরুপ প্রতিকার পাননি। আসামীরা আদালত থেকে জামিন নিয়ে তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। তারা সবাই সরকার ও বিরোধী দলের রাজনীতির সাথে জড়িত বলে তিনি অভিযোগ করেন। এমন ঘটনায় তিনি জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
বদরুল ইসলাম অভিযোগ করেন, এক কাজের মেয়েকে উত্যক্ত করার জের ধরে বিবাদীরা তার উপর হামলা করতে পারে। কারণ তিনি ওই ঘটনার সালিশ ব্যক্তিত্ব ছিলেন।
সংবাদ সম্মেলনকালে বিয়ানীবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি রেজাউল করিম শামীম, সাধারণ সম্পাদক আলী হোসেন, সহ-সাধারণ সম্পাদক সামছুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিয়ানীবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি রেজাউল করিম শামীম, সাধারণ সম্পাদক আলী হোসেন জানান, চিহ্নিত এ সকল অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া না হলে ব্যবসায়ী সমাজ আন্দোলনের ডাক দিবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।