ঢাকা |
প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৬
মোঃ মাইদুল ইসলাম
স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শামসুজ্জামান সামুর পক্ষে নির্বাচনী দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে রংপুর মহানগর যুবদলের তিন শীর্ষ নেতাকে শোকজ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি।
সোমবার (২৬ জানুয়ারি) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়ার স্বাক্ষরিত এক আদেশে এ শোকজ নোটিশ জারি করা হয়।
শোকজপ্রাপ্ত নেতারা হলেন—রংপুর মহানগর যুবদলের আহ্বায়ক মো. নুরন্নবী চৌধুরী মিলন, সদস্য সচিব মো. আতিকুল ইসলাম লেলিন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন।
কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত স্থানীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী কার্যক্রম পরিচালনায় তাদের ওপর অর্পিত সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করা হয়নি—এমন অভিযোগের প্রেক্ষিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
শোকজ নোটিশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক ব্যাখ্যা প্রদান করতে সংশ্লিষ্ট নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে রংপুর মহানগর যুবদলের আহ্বায়ক মো. নুরন্নবী চৌধুরী মিলন বলেন, “আমি কী কারণে শোকজ পেয়েছি, তা এখনো স্পষ্টভাবে জানি না। দলীয় নির্দেশনা অনুযায়ী সব কর্মসূচিতে অংশ নিয়েছি এবং বর্তমানে নির্বাচনী প্রচারণায় মাঠেই রয়েছি। এরপরও কেন আমাদের শোকজ করা হলো, সে বিষয়ে কেন্দ্রীয় কমিটির সঙ্গে কথা বলব। আমার অবস্থান ব্যাখ্যা দেওয়ার মতো যথেষ্ট তথ্য ও প্রমাণ রয়েছে।”
অন্যদিকে রংপুর-৩ (সদর–সিটি করপোরেশন) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু বলেন, “নির্বাচন নিয়ে আমি বর্তমানে ব্যস্ত সময় পার করছি। নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমি কারো বিরুদ্ধে কেন্দ্রীয়ভাবে কোনো অভিযোগ দায়ের করিনি। রংপুর মহানগর যুবদলের তিন নেতাকে শোকজ করা হয়েছে—কেন করা হয়েছে, সেটি আমার জানার বাইরে।”
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।