ঢাকা |
প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৫
বিয়ানীবাজার প্রতিনিধি :
মাদকসেবীর ছদ্মবেশে বিয়ানীবাজারের লাসাইতলা থেকে ১৫৫ পিস ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে থানা পুলিশের অভিযানে নিজ বাড়ি থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
ধৃত মাদক কারবারি শিব্বির আহমদের বাড়ি উপজেলার লাসাইতলা এলাকায়। সে দীর্ঘদিন থেকে মাদক কারবারের সাথে যুক্ত। থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, দীর্ঘদিন থেকে শিব্বির আহমদ মাদক কারবারের সাথে যুক্ত। সে তার বাড়ি আশপাশ থেকে ইয়াবা বড়ি বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে পুলিশ মাদকসেবী ছদ্মবেশে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করে। জব্দকৃত ১৫৫ পিস ইয়াবা বড়ির বাজার মূল্য আনুমানিক ৪৬ হাজার ৫শত টাকা।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত (ওসি) ওমর ফারুক বলেন, তার বিরুদ্ধে থানা মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।