ঢাকা ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৫
ডেস্ক নিউজ:
সিলেটে করোনার থাবায় একজনের মৃত্যু হয়েছে। তাঁর বয়স প্রায় ৬৯ বছর। বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলায়। তিনি করোনার জন্য বিশেষায়ীত হাসপাতাল শহিদ শামসুদ্দিনের আইসিইউতে তিনদিন চিকিৎসা নেয়ার পর বৃহস্পতিবার মৃত্যুবরণ করেছেন। শনিবার (২৮ জুন) এ তথ্য জানিয়েছেন সিলেটের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান।
তিনি জানান, শুক্রবার রিপোর্ট পেতে দেরী হওয়ায় শনিবার মৃত্যুর এ তথ্যটি জানানো হয়। তিনি আগে থেকেই শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ২২ জনের কভিড-১৯ পরীক্ষা করা হলেও কোনো রোগী শনাক্ত হয়নি। বর্তমানে সিলেটে সনাক্তকৃত করোনা পজিটিভ রোগীর সংখ্যা ২০ জন। তাদের মধ্যে মাত্র ৮জন হাসপতালে চিকিৎসাধীন।
এরমধ্যে শহিদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন ৩, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১, রাগীব রাবেয়ায় ১, আলহারামাইনে ১ ও ইবনেসিনা হাসপাতালে ২ জন।
অপর ১২ জন নিজ দায়িত্বে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। এ বছর সিলেট বিভাগে মোট ২৯৮ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।