ঢাকা |
প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২১
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
এক বছর তিন মাস ৫দিন পর
বিয়ানীবাজার সরকারি কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক রফিকুল ইসলাম মল্লিককে নিয়োগ প্রদান করা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে এ পদে নিয়োগ প্রদান করা হয়।
অধ্যাপক রফিকুল ইসলাম মল্লিক এর আগে বিয়ানীবাজার সরকারি কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। সর্বশেষ তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের বিশেষ কর্মকর্তার দায়িত্ব পালন করেন। যোগদানের বিষয়ে মুঠোফোনে এ প্রতিবেদক কে নিশ্চিত করেন নতুন নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম মল্লিক।
এ বিষয়ে, কলেজের উপাধ্যক্ষ মো. তারিকুল ইসলাম বলেন, প্রফেসর রফিকুল ইসলাম মল্লিক স্যারকে আমরা কলেজে স্বাগত জানাচ্ছি। সম্ভবত তিনি আগামী সপ্তাহে কলেজে যোগদান করবেন।এদিকে দীর্ঘদিন অধ্যক্ষহীন থাকার পর কলেজে অধ্যক্ষ নিয়োগ প্রদান করায় নতুন অধ্যক্ষকে বরণ করতে প্রস্তুতি গ্রহণ করেছেন কলেজের শিক্ষকরা। এরই মধ্যে নতুন অধ্যক্ষ অধ্যাপক মো. রফিকুল ইসলাম মল্লিককে স্বাগত জানিয়েছেন শিক্ষকরা।
প্রসঙ্গত, বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ পদ ২০২০ সালের ২৮ জুন শূন্য হয়।
প্রফেসর দ্বারকেশ চন্দ্র নাথ ২০২০ সালের ২৮ জুন অবসরে চলে যাওয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন কলেজের উপাধ্যক্ষ মো. তারিকুল ইসলাম।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।