ঢাকা |
প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, জুন ১০, ২০২০
সিলেটের দক্ষিণ সুরমার সিলাম ধোপাঘাটে রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (১০ জুন) বিকেল ৩টার দিকে লাশটি উদ্ধার করে দক্ষিণসুরমা থানাপুলিশ। মৃতদেহের মুখে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল এ বিষয়ে বলেন, উপজেলার উত্তর সিলামের ধোপাঘাটে রাস্তার পাশে বস্তার ভেতর প্যাকিং করা অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ পড়েছিলো। স্থানীয়রা খবর দিলে পুলিশ বিকেল ৩টার দিকে গিয়ে লাশটি উদ্ধার করে। মৃতদেহের মুখ চেনা যাচ্ছে না। মৃত ব্যক্তির বয়স ৩০-৩২ হবে। মুখে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি বলেন, মনে হয় অন্য জায়গা থেকে তাকে হত্যা করে লাশ এখানে এনে ফেলে রেখে গেছে। মৃত ব্যক্তির আঙ্গুলের ছাপ সংগ্রহ করা হয়েছে এবং আশেপাশের থানাকে লোকটির দৈহিক বর্ণনা দেয়া হয়েছে।
লাশটি ময়না তদন্তের জন্য সিলেট এম.এ.জি ওসমানী হাসপাতালে প্রেরণ করা
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।