বিয়ানীবাজারে তরুণ খুন : জনমনে আতংক

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, মে ১, ২০২০

বিয়ানীবাজারে তরুণ খুন : জনমনে আতংক

বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের লামা নিদনপুর এলাকায় চাচাতো ভাইয়ের হাতে আব্দুল কাইয়ুম (২০) নামের এক তরুণ খুন হয়েছে।

শুক্রবার (১ মে) এ খবর পেয়ে বিয়ানীবাজার থানার একদল পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করলেও এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ৩০ এপ্রিল দুপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আব্দুল কাইয়ুম এর পরিবার ও তার চাচাতো ভাই মফুর-স্বপনদের পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চাচাতো ভাইয়ের জিআই পাইপের আঘাতে আব্দুল কাইয়ুম গুরুতর আহত হয়। এ ঘটনায় কাইয়ুমের আপন ভাই তাজ উদ্দিন ও নাজিম উদ্দিন আহত হয়েছেন।

স্থানীয়রা আহতদের বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। তবে গুরুতর আহত আব্দুল কাইয়ুমকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হলে শুক্রবার ভোরে চিকিসাধীন অবস্থায় সে মারা যায়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, তার লাশ ময়নাতদন্ত শেষে শুক্রবার বিকালে আনা হবে। এখনো এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়নি।

এ ব্যাপারে বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল হক বলেন, সংঘটিত ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই সংবাদটি 799 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ