সিলেটে অসাধু ঔষধ ব্যবসায়ীদের দৌরাত্ম্য

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০

সিলেটে অসাধু ঔষধ ব্যবসায়ীদের দৌরাত্ম্য

দেশের করোনা আতঙ্ক চরম আকার ধারণ করেছে। লক ডাউনে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মানুষের মধ্যে এক ধরনের অশান্তি বিরাজ করছে। সর্বত্র দৃশ্যমান হচ্ছে মানুষের হাহাকার। মানুষের চেহারার মধ্যে ফুটে উঠছে অসহায়ত্বের চিত্র।

ঠিক এমনি সময়ে কিছু কিছু অসাধু জনপ্রতিনিধি ত্রাণের চাল চুরি নিয়ে ব্যস্ত। অপরদিকে ঔষধ ব্যবসায়ীরাও পিছিয়ে নেই,তারা মানুষের কাছ থেকে চড়া মূল্যে স্যানিটাইজার, নিত্যপ্রয়োজনীয় ঔষধ বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমনই একজন ভুক্তভোগীর অভিযোগ ও হয়রানির চিত্র হুবহু তুলে ধরা হল।

আমি মোঃ জিবলু আহমদ।
গ্রামঃ মাহমুদাবাদ।
আমি আজ ০৯-০৪-২০২০ বেলা ১২ ঘটিকায় আমার এক ভাইকে আমাদের স্থানীয় বাজারে পাটাই ১ টি হ্যান্ড সেনিটাইজার কেনার জন্য ১০০ টাকা দিয়ে। সে স্কাইল্যাব মেডিকেল হল (ধানহাটা মোগলা বাজার) থেকে ১ টি হ্যান্ড সেনিটাইজার কিনে ১০০ টাকা দিয়ে। যেখানে অই হ্যান্ড সেনিটাইজার এর গায়ের মূল্য লেখা ছিলো ৪০ টাকা ১২ পয়সা। তখন আমি নিজে বাজারে আসি আর অই মেডিকেল হল থেকে আরেকটি নতুন হ্যান্ড সেনিটাইজার কিনতে চাই, তখন আমার কাছ থেকে ও একই হিসেবে ১০০ টাকা নেওয়া হচ্ছে। তবে এখন আর ওই নতুন কিনতে যাওয়া সেনিটাইজার এর গায়ে কোনো মুল্য লেখা নেই। আমি মুল্য লেখা নেই কেনো আর অতিরিক্ত টাকা কেনো নিচ্ছেন জিজ্ঞাসা করলে উনি আমার উপরে উল্টো ক্ষিপ্ত হোন উক্ত প্রতিষ্ঠান এর এক ডাক্তার। (ডাঃ বিপাশ চন্দ্র পাল)উনি আমাকে বলেন আপনার এই দামে পোষালে নেন না হলে চলে যান এবং তিনি এ ও বলেন প্রয়োজনে আমি মন্ত্রণালয় এই সব বিষয় নিয়ে ঘুরে আসতে পারি । তখন আমার সাথে আমার এলাকার স্থানীয় কিছু লোকজনও ছিলেন । আর এই কুকর্মের বেশিরভাগ অংশ আমি আমার মোবাইলে ভিডিও ধারন করেছি।
আমি নিরুপায় হয়ে প্রথমে ৯৯৯ এ কল দেই, উনারা বলেছেন ৩৩৩ তে কল দিতে দিলাম সেখান থেকে বলা হলো ১৬১২১ এ কল দিতে তাও দিলাম। সেখান থেকে দেওয়া হলো জেলা প্রশাসক পরিচালক এর নাম্বার যা হলো (০১৩১৮-৩৯৬৯৮২) সেখান থেকে উনি আমাকে বললেন আমি যেনো আগামী শনিবার যেনো জেলা কার্যালয় গিয়ে যেনো আমি লিখিতো অভিযোগ দায়ের করি। এখন আমি যদি শনিবার এর অপেক্ষা করি তাহলে এর ভিতরে ওই মেডিকেল হলের লোকেরা গরীব মানুষদের লুটে পুটে খেয়ে নিবে। যা এই করোনা ভাইরাস সংক্রমণের সময় আমাদের জন্য আরো কষ্টের কারন হয়ে দারাবে।
বিঃদ্রঃ দূর্নীতি করে আর কতোদিন খাবেন
আজ একটি হেল্প এর জন্য কতো জায়গায় ফোন দিতে হলো । একজন ওসিও বললেন রশিদ দিয়ে কাল অভিযোগ দায়ের করতে, এতে নাকি আমি ১০০০০/- টাকাও পাবো আমার কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার জন্য ।
ভাইরে আমি আমার টাকার চিন্তা করছি না আমি গরীব মানুষের কথা ভাবছি। যারা আজ কর্মহীন হয়ে বাড়ীতে বসে আছে।

নিরীহ গরীব অসহায় মানুষকে ঔষদের চড়া মূল্য নিয়ে হয়রানি না করার বিষয়টি কঠোর হস্তে দমন করার জন্য প্রশাসনের কাছে দাবী জানিয়েছেন সচেতন মহল।

এই সংবাদটি 1068 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ