বিয়ানীবাজারে স্বেচ্ছাসেবক লীগের পথসভা ও গণ মিছিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৬

বিয়ানীবাজারে স্বেচ্ছাসেবক লীগের পথসভা ও গণ মিছিল অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বিয়ানীবাজার উপজেলা শাখার আয়োজনে আজ রবিবার দুপুরে পথসভা ও গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওছার।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কাশেম পল্লবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিপন পদ করের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম , সদস্য রুহুল আলম জালাল, লাউতা ইউপি চেয়ারম্যান গৌছ উদ্দিন প্রমুখ।

এই সংবাদটি 426 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ