আমার দেশের মাটি —–শাকেরা বেগম শিমু

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০১৬

আমার দেশের মাটি —–শাকেরা বেগম শিমু

shakera picআমার দেশের মাটি

—–শাকেরা বেগম শিমু

আমার দেশের মাটি,

সোনার চেয়েও খাঁটি,

যেথায় তাহার অঙ্গ রাখি সেথায় শীতলপাটি।

লক্ষ বীরের রক্তে মাখা পবিত্র এই মাটি।

এরই নিচে ঘুমিয়ে আছে কত মহান বীর,

এরই সবুজ মাঠ যে মনে ঢেউ তুলে খুশির।

এই মাটিটি অমূল্য ধন,অশেষ এটার মূল্য,

এমন কিছু নেই যা হবে এই মাটিরই তুল্য।

শষ্য ফলে এই মাটিতে যা আমরা খাই,

এই মাটির বুকে বেঁচে থাকার শক্তি মোরা পাই।

সোনা ফলা এই মাটিটি আমার দেশের মাটি,

এরই পথের ধুলা খাঁটি সোনার চেয়েও খাঁটি।।।

এই সংবাদটি 573 বার পঠিত হয়েছে