সড়ক দূর্ঘটনায় নিহত মুফতি মাসুম: বিভিন্ন মহলের শোক

প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ৮, ২০১৬

সড়ক দূর্ঘটনায় নিহত মুফতি মাসুম: বিভিন্ন মহলের শোক

এম,মিসবাহ উদ্দিন
বিয়ানীবাজার থেকে——-
গতকাল বৃহস্পতিবার বিশ্ব ইজতেমায় যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় মুফতি আবু তাহির মাসুমের মৃত্যুতে দেউলগ্রামসহ বিয়ানীবাজার উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে । শোক এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন সংগঠন ও শ্রেণী পেশার মানুষ । প্রিয় এ শিক্ষককে হারিয়ে শোকে মুহ্যমান দেউলগ্রাম দারুল উলুম কওমী মাদ্রাসার শিক্ষক- শিকার্থীরা । তাঁর গ্রামের বাড়িও দেউলগ্রাম । তিনি বিয়ানীবাজার উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লায়ন সিদ্দিক আহমদের ভাই ( চাচা শশুরের ছেলে ) । নিহত মাসুম বিয়ানীবাজার উপজেলা ছাত্রজমিয়তের সহ-সভাপতি এবং হেফাজতে ইসলামের সহ সেক্রেটারী ছিলেন । তার এই অকাল মৃত্যুর খবরে জমিয়ত, হেফাজত ও কওমীপন্তী সহ বিভিন্ন পেশার মানুষ খুবই ব্যাথিত হয়েছেন । আজ দুপুর ২ টা ৩০ মিনিটে তার জানাজা হওয়ার কথা রয়েছে । এদিকে তরুণ এ আলেমের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেল্ জমিয়তের সভাপতি শায়েখ জিয়া উদ্দিন, সহ সভাপতি আলহাজ্ব শামছুদ্দিন,সারপার হাফিজিয়া দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট মাওঃ ফয়জুল হক, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি নজমুল হোসেন পুতুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিদ্দিক আহমদ, কুড়ারবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল আহাদ কলা, উপজেলা জামায়াতের সেক্রেটারী আব্দুল মান্নান,গোলাপগন্জের বুধবারী বাজার ইউনিয়নের চেয়ারম্যান আছকির আলী, সাংবাদিক হাসান আহমদ প্রমুখ । তাঁরা মরহুমের আত্বার মাগফেরাত, পরিবারের প্রতি সমবেদনা এবং দূর্ঘটনায় আহতদের আশু সুস্হতা কামনা করেছেন

এই সংবাদটি 631 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ