ঢাকা |
প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৩
সিলেট নগরীসহ জেলার ১৩ উপজেলাকে স্থায়ীভাবে বন্যামুক্ত রাখতে সুরমা ও কুশিয়ারা খনন, নদী ভাঙনরোধ, কৃষি জমির চাষ বৃদ্ধি, মৎস্য সম্পদ বৃদ্ধি-সর্বপোরি এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি প্রকল্প গ্রহণ করেছে পানি উন্নয়ন বোর্ড। ‘সিলেট জেলার সুরমা-কুশিয়ারা নদীর অববাহিকায় সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন’ নামে নেওয়া প্রকল্পের সম্ভাব্য ব্যয় সাড়ে ৬ হাজার কোটি টাকা। গত বছর আসাম ও মেঘালয়ের ঢল নেমে সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দেয়। এতে সিলেট অঞ্চলের প্রায় ৫০ লাখ মানুষকে বিপন্ন করাসহ ফসল ও বাড়িঘর অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পানি উন্নয়ন বোর্ড পূর্ব রিজিয়নের অতিরিক্ত মহাপরিচালক এসএম শহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, প্রকল্পটির সমীক্ষা শেষ হয়েছে। চলতি মাসেই ডিপিপি প্রণয়ন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে। তারপর একনেকে উঠবে। তিনি বলেন, এই অঞ্চলবাসী মূলত কৃষির ওপর নির্ভরশীল। প্রকল্পটি প্রণয়নে বিশেষ করে কৃষি, মৎস্যসম্পদসহ বিভিন্ন বিষয়াদির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, এর জন্য স্থানীয়দেরও মতামত নেওয়া হয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।