সময়চিত্র পত্রিকার সম্পাদকের পিতার ইন্তেকাল

প্রকাশিত: ৯:৪৫ পূর্বাহ্ণ, নভেম্বর ৬, ২০২০

সময়চিত্র পত্রিকার সম্পাদকের পিতার ইন্তেকাল

স্টাফ রিপোর্টার: সময়চিত্র পত্রিকার সম্পাদক ফয়জুল হক শিমুল’র পিতা আবু সাঈদ আহমদ (৯০) শুক্রবার সকাল ৭.০০ ঘটিকার সময় নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বৎসর। তিনি স্ত্রী ৬ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জনাব আবু সাঈদ আহমদ দীর্ঘ ৯ বৎসর বিয়ানী বাজার উপজেলা ভূমি উপসহকারী কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন। এছাড়া লাউতা, ফেঞ্চুগঞ্চ , ঘিলাছড়া, কুলাউড়া ভূমি অফিসে ভূমি উপসহকারী কর্মকর্তা হিসাবে চাকুরী করেছেন।
মরহুমের জানাজার নামাজ শুক্রবার বেলা ২.৩০ ঘটিকার সময় ইটাউরি মহিলা আলিম মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।
এতে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
মরহুমের আত্নার মাগফিরাত কামনা করেছেন নিজ বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান ময়নুল হক, বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি ও সাধারন সম্পাদক। বিবৃতিতে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এই সংবাদটি 1038 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ