“সবার সুখে হাসবো মোরা, কাঁদবো সবার দুঃখে”

প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০২০

“সবার সুখে হাসবো মোরা, কাঁদবো সবার দুঃখে”

“””মানুষ মানুষের জন্য”””
প্রাণঘাতী করোনা ভাইরাস(কভিড-১৯) এর সংক্রমণ প্রতিরোধে লকডাউন এর কারণে আমাদের সমাজের নিম্নআয়ের ও মধ্যবিত্ত মানুষগুলো সবচেয়ে কঠিন সময় পার করছে৷ মধ্যবিত্ত মানুষগুলো না পারে কারো কাছে চেয়ে নিতে,না পারে কারো কাছে থেকে ত্রান নিতে৷ মধ্যবিত্ত মানুষের বাসায় খাবার না থাকলেও কেউ অন্য কাউকে ত্রান বিতরন করলে বা সহযোগীতা করলে তার চেয়ে দেখা ছাড়া আর কোন উপায় থাকে না৷ সেই পরিবারগুলোর কথা চিন্তা করে “সবার সুখে হাসবো মোরা, কাঁদবো সবার দুঃখে”- এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন “আল ইখওয়ান ইসলামী সমাজকল্যাণ সংস্থা’গল্লাসাংগন এর উদ্যোগে ও প্রবাসীদের আর্থিক সহায়তায় গল্লাসাংগন গ্রামের দেড় শতাধিক পরিবারের কাছে রাতের অন্ধকারে খাদ্য সামগ্রী নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দেয় আল ইখওয়ানের সদস্যবৃন্দ ও দেশে অবস্থানরত প্রবাসী সদস্যরা৷

লেখক, এমাদুল ইসলাম

এই সংবাদটি 684 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ