সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার নুরুল ইসলাম বলেছেন নারীরা মায়ের জাতি। তাদের প্রতি সকলে সম্মান দেখানো উচিত। কারন নারীরা পুরুষের চেয়ে বেশী ধৈর্য্যশীল। সমাজে পুরুষের পাশাপাশি নারিদের এগিয়ে নিতে হবে। নারীর প্রতি সহিংসতা ও নারী নির্যাতন দুর করে নারীদেরকে সম্মান করতে হবে। সকলের প্রচেষ্টায় বাল্য বিয়ে ও নির্যাতন রোধ করে সহিংসতা দূর করতে হবে।তিনি গোলাপগঞ্জ মডেল থানা কর্তৃক আয়োজিত নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।মঙ্গলবার দুপুরে গোলাপগঞ্জ মডেল থানা প্রাঙ্গণে থানা অফিসার ইনচার্য একে এম ফজলুল হক শিবলীর সভাপতিত্বে ও তদন্ত কর্মকর্তা কামাল আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন নব নির্বাচিত পৌর প্রশাষক সিরাজুল জব্বার চৌধূরী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম খান, এ এস পি সার্কেল জি এম আবুল কালাম আজাদ, সিলেট জেলা আওয়ামিলীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, আওয়ামিলীগ নেতা আব্দুল ওয়াদুদ, নারী উদ্যোক্তা ইউ এন এপি লুৎফুন্নাহার, নারী উদ্যোক্তা মিনারা বেগম, রেশমা শারমিন, লক্ষিপাশা ইউপি চেয়ারম্যান মাহমুদ আহমদ, পৌর মহিলা কাউন্সিলর মনোয়ারা ফেরদৌছ, রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক জাকির হোসেন, গোলাপগঞ্জ এমসি একাডেমী মডেল স্কুল কলেজের পরিচালনা পরিষদ সদস্য ওয়েছ আহমদ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিন ইউপি আওয়ামিলীগ সভাপতি আবুল বশর মোহাম্মদ ছদর উলা চৌধূরী, সাধারন সম্পাদক সাহাব উদ্দিন, পৌর কাউন্সিলার জামেল আহমদ চৌধূরী জামিল, আব্দুল জলিল, মহিলা কাউন্সিলর ছোফিয়া বেগম, মেহেরুন বেগম, ফুলবাড়ি ইউপি চেয়ারম্যান এডভোকেট মামুন আহমদ রিপন, ছাত্রলীগ নেতা ও সম্ভাব্য লক্ষিপাশা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী রুমেল সিরাজ, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি শহিদুর রহমান সুহেদ,সাবেক সহ-সাধারণ সম্পাদক এম আব্দুল জলিল, সিনিয়র সহ সভাপতি এনামুল হক এনাম, সহ সভাপতি মোহাম্মদ আব্দুল কুদ্দুছ, দপ্তর সম্পাদক এমরান আহমদ, সাধারন সদস্য মো: আব্দুল আহাদ, সাংবাদিক মাহফুজ আহমদ চৌধূরী, গোলাম দস্তগীর খান ছামিন, জাপা নেতা পাখি মিয়া, গোলাপগঞ্জ অটোরিক্সা শ্রমিক সভাপতি মাখন মিয়া, রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক সহ বিভিন্ন পেশাজিবী মানুষ।