শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, জুলাই ১১, ২০১৬

শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

বিশেষ প্রতিনিধি : ‘‘এ মৃত্যু উপত্যকা আমার দেশ নয়, ভয় নেই, মানবতার হবেই জয়’’ ‘জঙ্গীবাদ নিপাত যাক, জাগ্রত হউক মানবতাবোধএই শ্লোগান নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

১০ জুলাই রোববার সকালে শ্রীমঙ্গল চৌমুহনা চত্তরে শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি গোপাল দেব চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহসভাপতি সৈয়দ মোহাম্মদ আলী, দৈনিক খোলাচিঠির সম্পাদক সরফরাজ আলী বাবুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এম এ মনির, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সনাকের সাবেক সভাপতি অধ্যাপক সাইয়্যিদ মুজীবুর রহমান, পৌরসভার সাবেক চেয়ারম্যান এম এ রহিম, সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) ও বিএমএ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ডাঃ হরিপদ রায়, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ তফাজ্জুল হোসেন ফয়েজ, বাংলাদেশ মহিলা পরিষদের উপজেলা সভাপতি প্রভাসিনী সিনহা, শিক্ষক দ্বিপেন্দ্র ভট্টাচার্য, মৌলভীবাজার সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরপদার, শ্রীমঙ্গল সনাক সহসভাপতি দিদার আহমদ শাহীন, বালাগঞ্জ কলেজের অধ্যাপক অবিনাশ আচার্য, সাংবাদিক ও কলামিষ্ট এহসান বিন মুজাহির, উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি রহিমা বেগম, থানা জামে মসজিদের সহকারী মুয়াজ্জিন মাওলানা ক্বারী আখলিছুর রহমান, উপজেলা এনজিও সমন্বয়কারী এস এ হামিদ, বাংলাদেশ এস্টেট টি স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাকারিয়া, খেলোয়ার কল্যাণ সমিতির উপদেষ্টা মিলন দাস গুপ্ত, এম রহিম নোমানী, হাজি এলেমান কবির, দেবব্রত দত্ত হাবুল, প্রণবেশ অন্ত চৌধুরী, তুহিন চৌধুরী, মলয় কুমার, প্রীতম দাসসহ আরো অনেকেইএসময় শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহসভাপতি ইসমাইল মাহমুদ, সহসাধারণ সম্পাদক শামীম আক্তার হোসেন মিন্টু, সহ-সম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক মোঃ মামুন আহমদ, সহ সম্পাদক (দপ্তর) এম মুসলিম চৌধুরী, কোষাধ্যক্ষ মোঃ মুজিবুর রহমান রেনু, কার্যকরী নির্বাহী কমিটির সদস্য মোঃ কাওছার ইকবাল, সৈয়দ ছায়েদ আহমদ, মাহফুজুর রহমান সুমন, সাংবাদিক বিশ্বজ্যোতি দেব চৌধুরী বুলেট, দ্বিপস্কর ভট্টাচার্য্য লিটন, আ ফ ম আব্দুল হাই ডন, অনুজ কান্তি দাস, সনেট দেব চৌধুরী, আনোয়ার হোসেন জমিস, সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, জাভেদ ভুইয়া, মোঃ মিজানুর রহমান আলম, ঝলক কান্তি দত্ত, হৃদয় দেব নাথ, রুবেল আহমদ, আবু জার বাবলা, শুকুর আহমদ, সুমন বৈদ্য, জহিরুল ইসলাম সোহেল, সাজন আহমদ রাজন, সুমন পাল, সুলতান মাহমুদ প্রমুখমানববন্ধর ও প্রতিবাদ সমাবেশের উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেনবক্তারা দল মত নির্বিশেষে সকল ধরনের জঙ্গী বিরোধী কার্যক্রম, সহিংসতা ও সন্ত্রাসী কর্মকান্ড ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করার আহবান জানানএর আগে শ্রীমঙ্গল প্রেসক্লাব থেকে সাংবাদিকরা মৌন মিছিল সহকারে চৌমূহনা চত্ত্বরে এসে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে যোগ দেয়নেতৃবৃন্দ গুলশান-শোলাকিয়ায় নৃশংস জঙ্গী তৎপরতার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ইসলাম আর বেহেস্তের নামে যারা মানুষ খুন করে তারা আর যাই হোক ইসলামের প্রতিনিধিত্ব করে না, শান্তির ধর্ম ইসলামের সাথে এসব জঙ্গিদের কোন সম্পর্ক নেইবক্তারা জঙ্গী হামলায় নিহতদের আত্মার শান্তি কামনা ও জঙ্গীদের হাত থেকে মানুষকে রক্ষায় যে সব পুলিশ অফিসার জীবন উৎসর্গ করেছেন তাদের জাতীয় বীর উল্লেখ করে বলেন, দেশের স্থিতিশীলতা বিনষ্ট ও দেশকে আফগান-সিরিয়ার মত ব্যর্থ রাষ্ট্র বানানোর অপচেষ্টার বিরুদ্ধে মহল্লায় মহল্লায় জঙ্গিবিরোধী প্রতিরোধ গড়ে তুলতে সকলের প্রতি আহবান জানান

এই সংবাদটি 548 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ