ঢাকা |
প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৮, ২০১৬
শায়েস্তাগঞ্জ প্রতিনিধিঃ
শায়েস্তাগঞ্জে জি এস ব্রার্দাস (সিএনজি স্টেশন) এর ম্যানাজার কুতুব উদ্দিন কাছ থেকে ১১ লাখ টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার দুপুর দেড়টার দিকে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার কলাপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। ম্যনাজার কুতুব উদ্দিন জানান, ১১ লাখ টাকা নিয়ে শায়েস্তাগঞ্জ পূবালী ব্যাংকে জমা দেয়ার জন্য মোটরসাইকেলে যাচ্ছিলেন। মহাসড়কের কলাপাড়া নামক স্থানে পৌছালে একটি মাইক্রোবাস তার মোটরসাইকেলকে গতিরোধ করে। এসময় মাইক্রোবাস থেকে অপরিচিত দুই যুবক তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ১১ লাখ টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। তবে ওই টাকা আদৌ ছিনতাই হয়েছে কিনা এ নিয়ে মালিক পক্ষের মাঝে সন্দেহের সৃষ্টি হয়েছে। শায়েস্তাগঞ্জ থানার ওসি ইয়াসিনুল হক জানান, টাকা ছিনতাইয়ের ঘটনাটি শুনেছি।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।