মায়াবী সন্ধ্যা —————————–শাকেরা বেগম শিমু

প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, মে ২৭, ২০১৬

মায়াবী সন্ধ্যা —————————–শাকেরা বেগম শিমু

মায়াবী সন্ধ্যা
শাকেরা বেগম শিমু
***************
দূর দিগন্তে রবি ডুবে যাচ্ছে, আর ঘণিয়ে আসছে ভেজা সন্ধ্যা,
পাখিগুলো যার যার নীড়ে ফিরে যাচ্ছে, বাতাস বইছে মৃদুমন্দা।
এমন দিনে কার কথা মনে পড়ে গো, কোন দেশের অচেনা সে একজন,
আজ দখিনা হাওয়া সব বইছে অনুকূলে, ক্ষণে ক্ষণে শিহরিত হয় মন।
রক্তলাল সে রবি, রাঙিয়ে দিচ্ছে সবই, মায়াবী সে স্বর্ণালী আচলে,
মন্দমধুর সেই দখিনা হাওয়া আজ কানে কানে কার কথা যায় বলে।
ফুটেছে যূথীর ফুল, সৌরভে মন আকুল, সোনালী রৌদ্র মেখে হাসছে,
সুনীল ঐ আকাশে ছেড়া ছেড়া মেঘগুলো শুভ্র তুলোর মত ভাসছে।
দূরে লাল শিমুল আর দখিনা হাওয়ায় মিলে মনোরম এ গোধূলির লগ্ন,
রাখালেরা গরু নিয়ে,আপন আলয়ে গিয়ে নিদ্রায় হয়ে গেছে মগ্ন।
তিমির ফেলেছে ছায়া, ঘিরে আসে কালো মায়া, প্রশান্তি নেমে আসে মনে,
হুক্কাহুয়া রবে শিয়ালেরা ডেকে যায় গায়ের পাশের ঝাউবনে।
হাঁসমুরগী যার খোয়ারে ঢুকে পড়ে তারাও নিচ্ছে সুখে বিশ্রাম,
গাঁয়ের চাষী কুলি ঘরে ফিরে আসছে শেষ করে দিবসের কাজ কাম।
বাঁশবনে জোনাকির আনাগোনা জানাচ্ছে আভাস এই গোধূলির আগমনের,
হাস্নাহেনার কলি প্রস্তুতি নিচ্ছে নিশিতে সুঘ্রাণ নিয়ে জাগরণের।
ভ্রমরের আনাগোনা নেই তবু কাননে ফুটেছে বেলী, জুঁই, রজনীগন্ধা,

এই সংবাদটি 762 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ