ঢাকা |
প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, মে ২০, ২০২৫
বিয়ানীবাজার প্রতিনিধি:
বিয়ানীবাজারের মাথিউরা ইউনিয়ন পরিষদ পরিষদের চেয়ারম্যান মো: আমান উদ্দিনকে বরখাস্ত করা হয়েছে। ১৯ মে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের এক আদেশে এ তথ্য জানা যায়।
আমান উদ্দিন সর্বশেষ ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করে জয়লাভ করেন। তিনি উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক বলে জানা গেছে। বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার আসামী তিনি।
স্থানীয় সরকার মন্ত্রনালয়ের স্মারক নং ৪৬.০০.৯১০০.০০০.০১৭.২৭.০০০২. ১৬ (অংশ-১)-৩৩৯ অনুযায়ী বরখাস্ত হওয়া প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট মাস থেকে ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত আমান উদ্দিন উপজেলা পরিষদের মাসিক সভাসহ অন্যান্য সকল সভায় ধারাবাহিক অনুপস্থিত থাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিলেটের জেলা প্রশাসক মন্ত্রনালয়ে পত্র প্রেরণ করেন। এছাড়াও আমান উদ্দিন কর্তৃক সংগঠিত অপরাধমূলক কর্মকান্ড স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী জনস্বার্থ পরিপন্থি হওয়ায় তাকে চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো: নূরে আলম ওই আদেশ-প্রজ্ঞাপনে সাক্ষর করেন।
এ বিষয়ে জানতে বরখাস্ত হওয়া আমান উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার যোগযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।