ঢাকা |
প্রকাশিত: ৭:১২ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৬
আগামী বৃহস্পতিবার থেকে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটি। সোমবার বেলা আড়াইটায় নগরীর দক্ষিণ সুরমা পুরাতন রেল স্টেশন রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জরুরী সভা থেকে এ ধর্মঘটের ডাক দেয়া হয়।
জরুরী সভায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি সেলিম আহমদ ফলিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সজিব আলীর পরিচালনায় বক্তারা বলেন, সিলেটের দক্ষিণ সুরমার কেন্দ্রীয় বাস টার্মিনাল সংস্কার ও অবৈধ দোকানপাট উচ্ছেদ, সিলেটের সকল পৌরসভায় যানবাহন থেকে পৌর ট্যাক্স আদায় বন্ধ করা, সিলেটের সকল সেতুতে অতিরিক্ত টোল আদায় বন্ধ করা, রিকুইজিশনকালে গাড়ির প্রয়োজনীয় জ্বালানি ও চালকদের খোরাকিসহ রাতে থাকার জায়গা দেওয়া, মামলায় অতিরিক্ত জরিমানা বন্ধ করা, ট্রাফিক অফিসে মালিক ও চালকদের বসার জায়গা দেয়া, সিলেট বিভাগের সকল সড়ক সংস্কার, ব্যাটারিচালিত রিকশা, অটোবাইক, মোটরবাইক চলাচল বন্ধ করা, জাফলং, বিছনাকান্দি পাথর কোয়ারি চালু করা, হাইওয়ে পুলিশ কর্তৃক গাড়ি তল্লাশির নামে চাঁদাবাজি বন্ধ করাসহ ১০ দফা দাবিতে পরিবহন শ্রমিকরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন।
প্রশাসন এ ব্যাপারে বার বার আশ্বাস প্রদান করলেও কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে না। বাধ্য হয়ে ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। এবার ‘মিথ্যা কোনো আশ্বাসে’ ধর্মঘট প্রত্যাহার করা হবে না বলেও সভায় হুশিয়ারি দেয়া হয়।
সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারশেন সিলেট বিভাগীয় কমিটির কার্যকরী সভাপতি দিলু মিয়া, শাহীন উদ্দিন চৌধুরী, জামাল মিয়া, তেরা মিয়া, শাহার উদ্দিন, সনজিত কুমার দেব, আব্দুস সালাম, মালাই মিয়া, ইয়াদুল হোসেন, আপ্তাব উদ্দিন, খলিল খান, রুনু মিয়া মঈন, আব্দুস সালাম, সুন্দর আলী খান, পাবেল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রকিব উদ্দিন রফিক, আজাদুর রহমান ওয়াদুদ, শাহজাহান মিয়া, নুরুল হক, আনিছুর রহমান, শামীম আহমদ, দিয়ারিছ মিয়া, সাবুল মিয়া, নুর উদ্দিন, আইয়ুবুর রহমান, হাসমত আলী হাসু, সাংগঠনিক সম্পাদক মো.জাকারিয়া, সহ সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, আজাদ মিয়া, নজরুল মিয়া, জাহাঙ্গির আলম, ইজ্জাদ আলী, প্রচার সম্পাদক আব্দুল গফুর প্রমুখ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।