বিয়ানীবাজার সরকারি কলেজের ছাত্রী উর্মি দেশ সেরা মেধাবী নির্বাচিত

প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, মার্চ ৩১, ২০১৬

বিয়ানীবাজার সরকারি কলেজের ছাত্রী উর্মি দেশ সেরা মেধাবী নির্বাচিত

মুকিত মুহাম্মদ, বিয়ানীবাজারঃ
ঐশ্বর্য সাহা উর্মি বিয়ানীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী ‘বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ’ মেধা যাচাই প্রতিযোগীতায় জাতীয় পর্যায়ে সেরা নির্বাচিত হয়েছে। উর্মি বৃহস্পতিবার ঢাকা রেসিডেন্টসিয়াল মডেল কলেজে জাতীয় পর্যায়ের সব বিভাগীয় সেরা শিক্ষার্থীদের পেছনে ফেলে শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করে।
সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ‘মেধা যাচাই অন্বেষণ’ প্রতিযোগিতার উদ্বোধন করেন। মেধা অন্বেষণ প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ফরাসউদ্দিন ও তত্ত্বধায়ক সরকারের সাবেক উপদেস্টা রাশেদা কে চৌধুরী।
এর আগে উর্মি বিয়ানীবাজার উপজেলা, সিলেট জেলা, ও বিভাগের মধ্যে সেরা নির্বাচিত হয়। সে গত ২৪ মার্চ সিলেটের বিভাগীয় সেরা মেধাবী শিক্ষার্থীর পুরস্কার গ্রহণ করে।
বিয়ানীবাজার সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির শিক্ষার্থী ঐশ্বর্য সাহা উর্মির বাড়ী বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নে। তার পিতা শিক্ষক উপেন্দ্র মোহন সাহা ও মাতা শিক্ষিকা স্বপ্না সাহা।

এই সংবাদটি 700 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ