ঢাকা |
প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২১
স্টাফ রিপোর্টারঃ
বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের আলীনগর ও টিকরপাড়া এলাকাবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে অর্ধশত আহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, তিনদিন আগে এক সিএনজি চালককে মারধরের ঘটনার জের ধরে শনিবার দুপুরে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রামবাসী। এ সময় দুই গ্রামের মসজিদের মাইকে সংঘর্ষের ঘটনা প্রচার করা হয়। এর আগে দুই গ্রামের মধ্যে গত তিনদিন থেকে উত্তেজনা দেখা দেয়। শুক্রবার রাতেও এ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটেছিল।
খবর পেয়ে বিয়ানীবাজার চারখাই পুলিশ ফাড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। পরে বিয়ানীবাজার থানা পুলিশ ও সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) জাকির ঘটনাস্থলে গিয়ে পরিন্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। এখন ঘটনাস্থলে পুলিশ রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সংঘর্ষে পুলিশের এক কর্মকর্তাসহ কয়েকজন সদস্য আহত হয়েছেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বিয়ানীবাজার থানা পুলিশসহ অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।