বিয়ানীবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান, রাজমহলসহ ৫টি প্রতিষ্টানকে জরিমানা

প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, জুন ২০, ২০১৬

বিয়ানীবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান, রাজমহলসহ ৫টি প্রতিষ্টানকে জরিমানা
মুকিত মুহাম্মদ, বিয়ানীবাজারঃ
বিয়ানীবাজার পৌরশহরে সোমবার দুপুরে ৫টি ব্যাবসা প্রতিষ্টানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১১হাজার টাকা জরিমানা আদায় করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মু: আসাদুজ্জামান ম্যাজেস্ট্রেট এর দায়িত্ব পালন করেন। এছাড়া উপজেলা সেনেটারী ইনিসপেক্টর হারুনুর রশিদ ও এস আই জসিম উদ্দিন অভিযানে অংশ নেন।
ভ্রাম্যমান আদালত পৌরশহরের উত্তর বাজারের নিউ বিরানী হাউজ ও দক্ষিণ বাজারে রাজমহল, জনতা মিষ্টি, পিংকু হোটেল ও একটি মাংসের দোকানে অভিযান চালান। অস্বাস্থ্যকর পরিবেশে খোলা খাবার ও মূল্য তালিকা না থাকার অপরাধে ভ্রাম্যমান আদালত উত্তর বাজারের নিউ বিরানী হাউজকে ২ হাজার টাকা ও দক্ষিণ বাজারে রাজমহলকে ১ হাজার টাকা, জনতা মিষ্টি ৫ হাজার টাকা, পিংকু হোটেল ২ হাজার টাকা ও একটি মাংসের দোকানে ১ হাজার টাকা জরিমানা করে সাথে সাথে আদায় করেন।

এই সংবাদটি 950 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ