ঢাকা |
প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০১৬
স্টাফ রিপোর্টারঃ বিয়ানীবাজার এস.এস.সি পরীক্ষা কেন্দ্র ১ বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৩ নং হলে যথাসময়ে পরীক্ষার্থীদের প্রশ্নপত্র বিতরণ না করার কারনে ৩ জন হল প্রত্যবেক্ষককে তাৎক্ষণিক অব্যাহতি প্রদান করার খবর পাওয়া গেছে। জানা যায় ১৩ নং হলের ৫৬ জন পরীক্ষার্থীকে প্রায় ২০ মিনিট পর প্রশ্নপত্র বিতরণ করা হয়। এ সময় পরীক্ষার্থীরা হলের দায়িত্বরত প্রত্যবেক্ষকদের দেরীতে প্রশ্নপত্র বিতরণের কারন জানতে চাইলে শিক্ষকরা নির্ধারিত সময় শেষে আরো সময় বাড়িয়ে দেয়ার আশ্বাস দেন। কিন্ত নির্ধারিত সময় শেষে সময় বাড়িয়ে না দিয়ে তাদের কাছ থেকে উত্তরপত্র নিয়ে যাওয়া হয়। ফলে শিক্ষার্থীরা বিচলিত হয়ে কান্নায় ভেঙ্গে পড়ে এবং হল থেকে বের হয়ে অবিভাবকদের জানায়। অবিভাবকরা বিষয়টি নিয়ে চিন্তিত ও ক্ষুব্ধ হন এবং সাথে সাথে কেন্দ্রের সহকারী সচিব জিয়া উদ্দিনকে জানান। এতে কিছু সময় পরীক্ষা কেন্দ্র এলাকায় উত্তেজনা বিরাজ করলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষ পরীক্ষার হলে দায়িত্বে থাকা ঐ ৩ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেন বলে বিশ্বস্থ সূত্র থেকে খবর পাওয়া গেছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।